Popular Posts

Recent Post

Monday, 4 September 2017

কলকাতার কাছেই নীলছবির শ্যুটিং এর নৃশংস ঘটনাই শিকার ১০ বছরের একটি মেয়ে দেখুন ভিডিও।

Posted By: Supravat - September 04, 2017

Share

& Comment

বেশ কিছুদিন ধরে বালিকার এই পর্ন ভিডিও বিক্রি হচ্ছিল।
সিনেমায় অভিনয় করার লোভ দেখিয়ে, শেষে বালিকাকে পর্নগ্রাফিতে কাজ করানোর অভিযোগে আটক হল এক ব্যক্তি। ওই বালিকা বীজপুর থানার শিবদাসপুরের বাসিন্দা।


শিবদাসপুরের এক দরিদ্র পরিবারের ওই বালিকার বয়স ১০ বছর। ওই পরিবারের সঙ্গে জমি কেনাবেচার সূত্রে আলাপ হয় শেখ হেদায়েত আলির। পরিবারের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে শেখ হেদায়েত আলির। ওই পরিবারের কাছে এই ব্যক্তি নিজের পরিচয় দেয় টলিউডের ফাইট মাস্টার বলে।

দরিদ্র পরিবারেরর ১০ বছরের ওই বালিকাকে সিনেমায় সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখায় সেই ব্যক্তি। আর অভিনয়ে অডিশনের নাম করেই ওই বালিকাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে থাকে শেখ হেদায়েত আলি। দিঘা, পুরি, তারাপীঠে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে বালিকাকে দিয়ে নগ্ন ফোটোশ্যুট করাতে থাকে। শুধু তাই-ই নয়, ওই বালিকাকে দিনের পরে দিন ধর্ষণও করা হয় বলে বলেও জানা জানাযায়




বালিকা ঘটনার ব্যাপারে মুখ খুললে, তার কেরিয়ার নষ্ট করে দেওয়ার ও খুন করার হুমকি দেয় শেখ হেদায়েত আলি। বেশ কিছুদিন ধরে বালিকার এই পর্ন ভিডিও রমরমিয়ে বিক্রি করছিল ওই ব্যক্তি। এই ভাবেই ব্যবসা চালাচ্ছিল সে। কিন্তু দিনের পরে দিন এই ঘটনার শিকার হওয়ার পরে আর সহ্য করতে না পেরে অবশেষে মুখ খোলে বালিকা। বালিকার পরিবার সঙ্গে সঙ্গে শেখ হেদায়েতের বিরুদ্ধে বীজপুর থানায় অভিযোগ দায়ের করে।

অভিযোগ দায়ের হওয়ার পরে, শেখ হেদায়েত আলির সঙ্গে হরেকৃষ্ণ ঢালি বলে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। হরেকৃষ্ণ ঢালি পর্ন ফোটোগ্রাফারের কাজ করত। বর্তমানে এই ঘটনার তদন্তভার সিআইডি গ্রহণ করে, তার তদন্ত শুরু করেছে। তবে এই চক্রটি একজন বা দুজনের কাজ নয় বলে মনে করছে পুলিশ। তাই ধৃত দু’জনকে সিআইডি নিজেদের হেফাজতে নিয়ে গোটা চক্র ধরার জন্য জিজ্ঞাসাবাদ করছে।


[বি: দ্র:~ সুপ্রভাত.ইন ,বাংলাতে প্রকাশিক নতুন ব্লগ এ আপনাকে স্বাগত , আপনাদের প্রতি অনুরোধ আমাদের ব্লগ এ আপনার ইমেইল টি সাবস্ক্রাইব করুন পরবর্তী পোস্ট সর্বপ্রথম পেতে । আপনি Google Chrome ব্যবহারকারী হলে , লাল ঘন্টা বোতাম এ টিপে সাবস্ক্রাইব করে দিন। আমাদের পোস্ট গুলি ভালো লাগলে আপনাদের সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করুন ]


About Supravat

Techism is an online Publication that complies Bizarre, Odd, Strange, Out of box facts about the stuff going around in the world which you may find hard to believe and understand. The Main Purpose of this site is to bring reality with a taste of entertainment

0 comments:

Post a Comment

Copyright © Ek varat ™ is a registered trademark.

Designed by Templateism. Hosted on Blogger Platform.